1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় গোয়েন্দা অভিযানে মানসিক হাসপাতালের ৪ দালাল গ্রেফতার

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পঠিত

নিউজ ডেস্ক:

পাবনা’র পুলিশ সুপার আকবর আলী মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন’র নেতৃত্বে একটি চৌকস দল পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম বন্ধের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন।

বুধবার ১৯ অক্টোবর ২০২২ ইং সকালে অভিযান চালিয়ে ৪ দালালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো পাবনা সদর থানার হিমায়েতপুর এলাকার মৃত রহিম মন্ডলের ছেলে মো. হাবিল মন্ডল (৫৫), কিসমত প্রতাপপুর এলাকার আশরাফুল শেখ’র ছেলে মো. মাসুম হোসেন (২৮), মৃত ময়েন শেখ’র ছেলে মো. ওমর আলী (৩৮) ও মো. মনিরুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (৪২)।

গ্রেফতারকৃত দালালদের মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ২০ দিন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশ সুপার আকবর আলী মুন্সী আরও জানান এ ধরনের দালাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park