1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি সামসুর বিনম্র শ্রদ্ধা

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট ছেলে শহীদ শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সামসুজ্জামান সামসু।

গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, ‘১৮ অক্টোবর জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন তিনি। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সময়ে শেখ পরিবারের কনিষ্ট সদস্য রাসেল নামে নিষ্পাপ শিশুটিকেও হত্যা করে ঘাতকেরা। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের সকল শিশু-কিশোর ও তরুণদের কাছে ভালোবাসার এক নাম। তার নামটি মুখে নিলেই আদরে ও শ্রদ্ধায় চোঁখের সামনে ভেসে উঠে তার সরল ও সাবলিল মুখখানা। আজকের এই দিনে আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা সহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park