1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনার বেড়ায় ইলিশ প্রজনন মৌসুমে প্রকাশ্যে চলছে ক্রয়-বিক্রয়

  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩২৭ বার পঠিত

হৃদয় হোসাইন-বেড়া,পাবনা: 

পাবনার বেড়া উপজেলার (আমিনপুর থানা)পুরানভারেঙ্গা ইউনিয়নধীন কল্যাণপুর চরে শত শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে চলছে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়।২নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম সেখানে সশরীরে উপস্থিত ছিলেন।শুধু এ স্থানটিই না উপজেলার একাধিক স্থানে বসছে ভ্রাম্যমান ইলিশের বাজার।মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২-৭হতে২৮ অক্টোবর (২২ আশ্বিন হতে১২ কাৰ্ত্তিক ১৪২৯)সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে।প্রশাসনের সাথে চোর-পুলিশ খেলে জেলেরা প্রতিদিন ইলিশ মাছ ধরতে নদীতে নামছে।নৌ পুলিশের টহল দেখলে দ্রুতগতির নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারী জেলেরা।জেলেদের জালে মা ইলিশ সহ ছোট বড়,বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে।এসব ইলিশ প্রতি কেজি ৮/৯ শত টাকা কেজিতে বিক্রয় হচ্ছে।নদী তীরে প্রায়ইকেরি ক্রেতারা টাকা নিয়ে দারিয়ে থাকেন জেলেদের মাছের অপেক্ষা।কিছুক্ষণ অতিবাহিত হলেই মাঝ নদী হতে নৌকাতে মাছ নিয়ে কিছু সময় পর পর ফিরে আসেন জেলেরা।এ মাছ প্রায়ইকেরি ধরে কয় করছেন বেপারী।বিক্রয় শেষে জেলেরা আবার ফিরে যাচ্ছেন নদীতে মাছ আহরণের উদ্দেশ্যে।এভাবেই চলছে প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ ও ক্রয় বিক্রয়।জেলেদের সাথে কথা বললে তারা বলেন,জেল পুরুষ মানুষের জন্য,জেলে যাবো জামিন নিয়ে আবার আসবো।এ মাছ তো আমাদের এলাকার না,অতিথি হিসাবে আসছে ডিম দিতে,ডিম দেওয়া শেষে ২২ দিন পর সব মাছ সাগরে চলে যাবে।এই ২২ দিনে আমরা কিছু মাছ ধরছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park