1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সামসুর বিশাল শোডাউন

  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে সোনারগাঁও উপজেলার পরিষদ অডিটরিয়াম রুমে এ কর্মী সভায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সামসুজ্জামান সামসুর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা পরিষদের সামনে থেকে এক বিশাল মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কার্যনির্বাহী সাংসদ কাজী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল্লাহ আল-কায়সার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ সাইদুর রহমান (সদস্য, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ, জাতীয় পরিষদ)। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, স্বেচ্ছাবেকলীগের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মাহফুজুর রহমান কালাম ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

এ সময় সাবেক নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা এডভোকেট মোকলেছুর রহমান আমির, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান দুলাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল সরকার, আলী হাসান মেহেদী, তোফাজ্জল হোসেন তফু, মামুন মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park