1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

হাইওয়ে থানার ওসিকে কুপিয়ে ডাকাতি, সোনারগাঁ থানায় মামলা

  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ডাকাতদের থেকে জনগণকে নিরাপদ রাখতে পুলিশ বাহিনী। এবার পুলিশের এক ওসিই ডাকাতদের কবলে। চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়ী চালক মো. ইয়াছিন বাদশাকে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও এটিএম কার্ড নিয়ে গেছে ডাকাতরা।

শনিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় ভোর রাতে এ ঘটনা ঘটে। ঐদিন রাতে ওসি বাদি হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাত ৪-৫ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ঘটনার পর আহত ওসি আলমগীর ও গাড়ি চালক ইয়াছিন বাদশা চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলার বিবরণী থেকে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন তার ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে তার কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে মেঘনা টোল প্লাজা এলাকায় টোল দেওয়ার জন্য ভোর সাড়ে তিনটার দিকে গাড়ি থামান। এসময় টোল প্লাজায় সামান্য যানজট ছিলো। এসময় অতর্কিতভাবে ওসির গাড়িচালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় ডাকাতরা। পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা টেনে-হেঁচড়ে খুলে ওসি আলমগীরকে কুপিয়ে আহত করে তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা ও ৬০ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল সেট নিয়ে যায়।

বিবরণীতে আরও উল্লেখ, পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তারা দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম গিয়ে হাসপাতালে ভর্তি হন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, “ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park