1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দরে এক অটোচালকের হাত-পা বাধাঁ অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোচালক যুবক নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মোহাম্মদ কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ কায়েস (১৮)। শনিবার (১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের নরপদী পাকা রাস্তার পাশে বিলের মধ্য থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশের পরিচয় সনাক্ত করে তারই যমজ ছোট ভাই সায়েম। শনিবার সকালে স্থানীয় লোকজন নরপদী পাকা রাস্তার পাশে বিলের মধ্যে হাত-পা বাধাঁ অবস্থায় অর্ধগলিত লাশটি দেখতে পায়।

এ ঘটনার খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ও এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন।

নিহতের পরিবার জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে অটো নিয়ে বের হয় সে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজা খোজি করে সন্ধান করেত পারেনি পরিবার। এরপর থেকে কায়েস নিখোঁজ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park