1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

উদ্বোধনী ম্যাচে শনিবার মাঠে নামছে বাংলাদেশ-থাইল্যান্ড

  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

ছেলেদের পর এবার শুরু হতে যাচ্ছে মেয়েদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এশিয়া কাপের অষ্টম আসরে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায় পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও থাইল্যান্ড।

গেল আসরের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা স্বাদ পায় বাংলাদেশ নারী দল। শিরোপা ধরে রাখতে চায় টাইগ্রেসরা। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে। ফলে শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী মেয়েরা।

উদ্বোধনী ম্যাচ নিয়ে বাংলাদেশী দলনেতা নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘যেহেতু আমরা ঘরের মাঠে খেলবো, তাই কোন চাপ অনুভব করছি না। নিজেদেরকে এগিয়ে রাখছি। আমি মনে করি, সবচেয়ে বড় অনুপ্রেরণা হল- আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। যা পুরো দলকে অনুপ্রাণিত করছে।’

উল্লেখ্য, নারী এশিয়া কাপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৭টি দল একে অপরের মুখোমুখি হবে। আগামী ১৫ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারাজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মুস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড-বাই : মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park