1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তেপান্তর হাউজিংয়ের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নর্থ সাউথ গ্রুপ সোশ্যাল সাইটে বিভিন্ন অপপ্রচার চালিয়ে তেপান্তর হাউজিংয়ের গ্রাহকদের সাথে প্রতারণা করছে বলে  (২৪শে সেপ্টেম্বর) শনিবার বিকালে রাজধানীর কুড়িল চৌরাস্তায় হাকিম টাওয়ারে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন তেপান্তর হাউজিং কোম্পানির উপ-পরিচালক লেফ্ট. মাহবুবুল হক হাসান (অবঃ)।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নর্থ সাউথ নামক প্রতিষ্ঠানটি অবৈধভাবে ভূমি দখল নিতে স্থানীয় প্রভাবশালী ত্রাস সৃষ্টি ও রাজনীতির ব্যানারে ব্যাপক বেপরোয়া ব্যক্তিদের মাধ্যমে প্রতিনিয়ত বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে। এছাড়াও তারা জমিতে অবৈধভাবে সাইনবোর্ড লাগিয়ে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে ব্যাপক টাকা হাতিয়ে নিচ্ছে। এখন শুধু জমি ভাড়া দেওয়া নয়, জমির মালিকদের জোর-জবরদস্তি ও হুমকি-ধামকি দিয়ে জমি দখলের মহড়ায় মেতে উঠেছে ঐ প্রতারক চক্রটি।

এছাড়াও গাজীপুর কালীগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতির ক্ষমতাবলে ফারুক মোল্লা ও তার সাঙ্গ-পাঙ্গরা প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।

এ ব্যাপারে, বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার কাছে লিখিত অভিযোগ করেও সুফল পাচ্ছে না ভুক্তভোগী প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তেপান্তর গ্রুপের জেনারেল ম্যানেজার আবুল বাশার , এজিএম-প্রশাসন আবু রায়হান ও সিনিয়র ব্যাবস্থাপক মামুনুর রশিদসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park