1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পর্যটন উৎসব ঘিরে কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁয় বিশেষ ছাড়

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

দেশীয় পর্যটনের বেড়ানোর অন্যতম প্রধান গন্তব্য কক্সবাজারে বেড়াতে গেলেই মিলবে বিশাল ছাড়। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল-মোটেল আর রেস্তোরাঁসহ বিভিন্ন বিষয়ে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি আয়োজিত সপ্তাহব্যাপী পর্যটন উৎসব ঘিরে শনিবার এক সংবাদ সম্মেলনে উৎসবের সদস্যসচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান এসব তথ্য জানান।

উৎসব চলাকালীন সময়ে বিশেষ ছাড়ের বিষয়ে তিনি বলেন, ‘হোটেল-মোটেলে ৩০ থেকে ৭০ শতাংশ, রেস্তোরাঁয় ৫০ শতাংশ, ওয়াটার বাইক ও বিচ বাইকে ২০, প্যারাসেলিংয়ে ৩০, গাড়ি পার্কিংয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। এছাড়া ফটোগ্রাফারের মাধ্যমে ছবি তুললে প্রতি কপিতে দুই টাকা করে ছাড় দেওয়া হবে।’

এডিএম মো. আবু সুফিয়ান বলেন, ‘প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে দেশ-বিদেশের ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে আমরা কক্সবাজারকে ব্র্যান্ডিং করতে চাই। তাই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি সপ্তাহব্যাপী আনন্দ-উৎসবের আয়োজন করছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসব উপলক্ষে মেলা অুনষ্ঠিত হবে। এতে ২০০টি স্টল থাকবে। এছাড়া সেমিনার, কনসার্টসহ আরও নানা আয়োজন থাকছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার ও পর্যটন সেলের দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বক্তব্য দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park