1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্ধু শামীম ওসমানকে শুভেচ্ছা জানাতে বিমান বন্দরে নৌকার মাঝি চন্দনশীল

  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

পরিবারসহ চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। আজ কয়েকদিন পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন আওয়ামীলীগের প্রভাবশালী এই নেতা শামীম ওসমান।

তিনি চিকিৎসায় বিদেশে থাকাকালীন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন মনোনয়ণ বোর্ড। দলের সভানেত্রী শেখ হাসিনা ও মনোনয়ণ বোর্ড নারায়ণগঞ্জের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করেন চন্দনশীলকে। যিনি মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি। আর শামীম ওসমানের ঘনিষ্ট বন্ধুদের তালিকায় একজন।

নির্বাচন কমিশন সকল কাগজ পত্র বৈধ্যতা পেয়ে এবং কোন প্রার্থী না থাকায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন চন্দনশীলকে। দলের এই ত্যাগী নেতা রীতিমত শুভেচ্ছা ও শুভ কামনায় ভাসছেন সর্বত্র। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শামীম ওসমান সহ তৃনমূলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চন্দনশীল। এবং ভবিষ্যৎ এ সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। আজ বন্ধু এমপি শামীম ওসমানের দেশে আসার খবর পেয়েই এয়ারপোর্টে ছুটে যান চন্দনশীল।

এসময় রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এই নবনির্বাচিত চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি, এমপির ব্যক্তিগত সচিব হাফিজুর রহমান মান্না প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park