1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে চোখে বিষাক্ত স্প্রে দিয়ে দুই লাখ টাকা ছিনতাই

  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও আরলা ফুড়স বাংলাদেশ লিঃ এর পরিবেশক মের্সাস নাজিফা এন্টারপ্রাইজ কর্মীর কাছ থেকে চোখে বিষাক্ত স্প্রে দিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর ) রাত ৯ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মেনি খালি ব্রিজের উওর দিকে চৌরাস্তা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ঘটনায় নাজিফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম (১৯ সেপ্টেম্বর) সোমবার সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, নাজিফা এন্টারপ্রাইজের ডেলিভারি ম্যান ইমাম হোসেন রুবেল (৩৫) চৌরাস্তা কাঁচা বাজার এলাকায় মালা মালের বিক্রির টাকা কালেকশান করে পা -হেটে রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেল থাকা দুজন ছিনতাইকারী ইমাম হোসেন রুবেলকে গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তাকে এলোপাতাড়ি মারধর করে চোখে বিষাক্ত স্প্রে দিয়ে সাথে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

নাজিফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ডেলিভারি ম্যান ইমাম হোসেন রুবেল চৌরাস্তা কাঁচা বাজার এলাকায় মালামাল বিক্রি করে টাকা কানেকশন করে অফিসে আসার পথে ছিনতাইকারীরা ২ লক্ষ টাকা নিয়ে যায়।

এই বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park