1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বাংলার অমর নায়ক শালমান শাহের তার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। দেশপ্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬০ বার পঠিত

বিনোদন ডেস্ক: দেশপ্রকাশ,

ক্যালেন্ডার বলছে আজ ৬ সেপ্টেম্বর। দিনটি এলেই বাংলা সিনেমাপ্রেমীদের মনে একটি বিষাদগ্রস্ত অনুভবের প্রকাশ ঘটে। বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। কারণ, এই দিনেই  আকাশের ঠিকানায় উড়াল দিয়েছিলেন নায়ক সালমান শাহ। আজ তার ২৬তম মৃত্যুবার্ষিকী।
বিশেষ দিনটিতে সালমান শাহকে নিয়ে স্মরণ অনুষ্ঠান এবং মিলাদের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। তথ্যটি আলোকিত প্রতিদিনকে জানিয়েছেন এই নায়কের ছবির প্রথম পরিচালক সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘সালমান যেহেতু শিল্পী সমিতির মানুষ ছিল, সেখান থেকেই তার জন্য আয়োজন থাকছে, যতদূর জানি। এর আগের কমিটি তো প্রোগ্রাম করতে দেয়নি। তাই বলে কি সালমানকে আটকে রাখতে পেরেছে? পারেনি। বরং নিজেই বিদায় হওয়ার উপক্রম হয়েছে।’

সালমান শাহকে হারানোর ২৬ বছরের মাথায় দাঁড়িয়ে কিছু কথা বললেন সোহান, ‘সালমান তো আর ফিরে আসবে না। আল্লাহ যেন ওর সমস্ত গুনাহ মাফ করে দেয়, ওর আত্মা যেন শান্তিতে থাকে, এই দোয়া করি। দ্বিতীয় কথা হলো, আসলে ওর মতো শিল্পীর এখনও খুব অভাব। দিন যত যাচ্ছে, ওকে আরও বেশি মিস করছি।’ ১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যময়মৃত্যু ঘটে। সেই রহস্যের জাল ছড়াতে ছড়াতে দিন-মাস-বছর করে দুই যুগ পেরিয়ে যাচ্ছে। তবু ধোঁয়াশা কাটেনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) জানিয়েছে, সালমান আত্মহত্যা করেছেন। সেটার পেছনে পাঁচটি কারণও উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তারা। যদিও সে তদন্ত গ্রহণ করেননি সালমান শাহর মা ও ভক্তরা। তাদের দাবি, পরিকল্পিত হত্যার শিকার হয়েছিলেন নায়ক। হত্যা নাকি আত্মহত্যা, এই দোলাচলেই কেটে গেছে ২৫টি বছর। সালমান শাহর জন্ম মুক্তিযুদ্ধের বছর অর্থাৎ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর, সিলেটের দড়িয়াপাড়ায়। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সিনেমার জন্যই তিনি সালমান শাহ নামটি ধারণ করেছিলেন।

খুলনার বয়রা মডেল হাইস্কুলে পড়েছেন সালমান। সেখানে তার সহপাঠী ছিলেন পরবর্তী সময়ের সহকর্মী, চিত্রনায়িকা মৌসুমী। কাকতালীয়ভাবে তাদের দুজনের সিনেমায় অভিষেক হয়েছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়েই। মৌসুমীর সঙ্গে শুরুটা হলেও সালমান-শাবনূর জুটিই অধিক সাফল্য পেয়েছিল রুপালি পর্দায়। সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো, ‘তুমি আমার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সুজন সখি’, ‘স্বপ্নের নায়ক’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি।

সিনেমায় আসার আগে টেলিভিশনেও কাজ করেছিলেন সালমান শাহ। ‘আকাশ ছোঁয়া’, ‘সৈকতে সারস’, ‘পাথর সময়’, ‘ইতিকথা’ ইত্যাদি নাটকে তাকে দেখা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park