1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৪ বার পঠিত
এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক: দেশপ্রকাশ,

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সাংবাদিকদের ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি জানান, যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। আগের বছরের তুলনায় এবার ২১ হাজার ৩৮৬ পরীক্ষার্থী কম। তবে প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি। এছাড়া কেন্দ্র বেড়েছে ১১১টি।

এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হওয়ায় ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

পরে স্থগিত হওয়া এ পরীক্ষা মধ্যে আগস্টে শুরু করতে চেয়েছিল শিক্ষামন্ত্রণালয়। কিন্তু ওই সময় দেশে বন্যার আশঙ্কা থাকায় পরীক্ষা কার্যক্রম আবার বাধার মুখে পড়তে পারে। এ জন্য ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park