1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিদ্যুৎ কর্মী পারিচয়ে দিনে-দুপুরে সাংবাদিকের বাড়িতে তার চুরি

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় সস্তাপুর এলাকায় নিজেকে বিদ্যুৎ অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে যুগান্তরের সিনিয়র সাব-এডিটর ও সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনের বাড়ির বিদ্যুতের ক্যাবল চুরি করে নিয়ে গেছে একটি প্রতারক চক্র।

রোববার দুপুরে ফতুল্লার মধ্য সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সাংবাদিক এমএম সালাহউদ্দিনের বাবা মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা ফতুল্লা থানায় অভিযোগ করেন।

থানার ওসি মো. রিজাউল হক তাৎক্ষণিকভাবে এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম পাঠান। পুলিশ এসে সিসিটিভির ফুটেজে চোরকে ক্যাবল কাটতে দেখতে পান।

মুক্তিযোদ্ধা জামাল মোল্লা জানান, রোববার দুপুরে অজ্ঞাত চোর বিদ্যুতের খুঁটি থেকে প্রথমে ক্যাবল কাটে। এর পর বাসার মিটারের কাছ থেকে ক্যাবল কেটে নিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা ওই চোরকে ক্যাবল কাটার বিষয়ে প্রশ্ন করলে সে নিজেকে বিদ্যুৎ অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে দ্রুত কাটা ক্যাবল নিয়ে সটকে পড়ে।

বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তাৎক্ষণিক ক্যাবল কাটার বিষয়টি বুঝতে পারেনি ভুক্তভোগী পরিবারটি। ঘণ্টাদুয়েক পর খোঁজ নিয়ে দেখা যায়, আশপাশে সবার বাড়িতে বিদ্যুৎ আছে; কিন্তু তাদের বাড়িতে নেই।

তখন খুঁটিতে চেয়ে দেখেন, তার বাড়ির সংযোগের ক্যাবল নেই। পরে সিসিটিভিতে দেখেন— অজ্ঞাত যুবক প্লাস দিয়ে বিদ্যুতের ক্যাবল কেটে নিয়ে যাচ্ছে। এর পর ফতুল্লা বিদ্যুৎ অফিসে ফোন করলে প্রায় ৮ ঘণ্টা পর তারা এসে সংযোগ দিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভির ফুটেজ দেখে চোরকে শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park