1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভাষা শহীদের প্রতি মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইনের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৭ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সোনারগাঁও উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, সোনারগাঁ পৌরসভা মেয়র প্রার্থী, কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন। গতকাল দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষন দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন,বরকত, জব্বার, রফিক, শফিউর, সালামসহ নাম না জানা অনেকে ভাষার জন্য প্রিয় প্রাণ উৎসর্গ করেছিলেন। বুকের রক্তে রঞ্জিত করেছেন রাজপথ। প্রতিষ্ঠা করেছেন মায়ের মুখের ভাষা বাংলার মান। ১৯৫২ সালের পলাশ-শিমুল ফোটার দিনে আত্মোৎসর্গ করা সেই সব ভাষা শহীদকে সোমবার বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে সোনারগাঁ উপজেলা বাসী ও সারা জাতি ।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাচিবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মাসুদ রানা মানিক,সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ,সোনারগাঁও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক,সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয়, সোনারগাঁ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা নাঈম,আকাশ,রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park