1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত ও আহত-১

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ছিটকে পড়ে জাওয়াদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশু জাওয়াদের মায়ের নানী আনোয়ারা বেগম (৬০) মারাত্মকভাবে আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৭আগস্ট) দুপুর দেড় টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে কুমিল্লা গামী তিশা পরিবহনের একটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে ৪ বছরের শিশু জাওয়াদ ঘটনাস্থলে মারা যায় এবং নিহত শিশুর মায়ের নানী আনোয়ারা বেগম মারাত্মকভাবে আহত হন। এ সময় এলাকাবাসী মুর্মূষু অবস্থায় আহত আনোয়ারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এদিকে ঘাতক বাসটি এলাকাবাসী আটক করে ভাংচুর করে। কিন্ত বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই নওফেল সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park