1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ১৬ বছর বয়সী তুহিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিক্রি করতে দেখতে ফেলায় তুহিন মিয়া (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার পিরোজপুর মোল্লা মার্কেটের হিরাঝীল রেস্তোরাঁর পাশ থেকে তুহিনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তুহিন উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে।

নিহতের পালিত পিতা নুরুল হুদা জানান, উপজেলা পিরোজপুরে বাজারে অবস্থিত হিরাঝীল হোটেলের মোস্তফা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন ও রনি দীর্ঘদিন ধরে এখানে ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। সোমবার গভীর রাতে আল আমিন ও রনি ফেন্সিডিলের কার্টুন হোটেলের পাশের রুমে নিয়ে যাওয়ার সময় তুহিন দেখে ফেলায় তাকে মারধর করে এবং মাদকের বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ঘটনার একদিন পর আজ বুধবার হিরাঝীল হোটেলের পাশে একটি কারখানায় তুহিনের লাশ পাওয়া যায়। মাদকের চালান দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি।

এদিকে ঘটনার পর থেকেই হোটেল বন্ধ করে মোস্তফা মিয়া এবং তার দুই ছেলে আল আমিন ও রনি পলাতক রয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বুঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park