1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নাঃগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নির্বাচিত করায় এমপি খোকাকে সিরাজুল হক ভূইয়া’র ফুলেল শুভেচ্ছা

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নব গঠিত কমিটির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া।

সোমবার (৮ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ এমপি খোকার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে লিয়াকত হোসেন খোকা এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

গত ৩১ শে জুলাই নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নবাগত কমিটি ঘোষণা হয় আর এই নবাগত কমিটিতে পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক ভূইয়াকে সহ-সভাপতি নির্বাচিত করায় এমপি খোকাকে ফুলেল শুভেচছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৩১ শে জুলাই ইং সানাউল্লাহ সানু’কে সভাপতি ও আবু নাঈম ইকবাল’কে সাধারণ সম্পাদক করে ২৫২ (দুইশত বায়ান্ন) সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির নারায়গঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park