1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে শ্রমিকলীগের আহবায়ক কমিটিকে অবৈধ ঘোষণা করে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির অবৈধ ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক লীগের অনুমোদিত কমিটির নেতা কর্মীরা।

এ সময় অনুমোদিত কমিটির সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আলমগীর হোসেন উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকে জানান, সোনারগাঁও উপজেলায় জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ একটা বৈধ কমিটি অনুমোদন থাকা স্বত্বেও তথাকথিত আর একটি জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির বিভিন্ন কর্মসূচি পালন করায় তারা এ প্রতিবাদ করেন।

এ সময় সোনারগাঁও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. মোখলেছুর রহমান আগস্ট মাসে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা ধরনের কর্মসূচী ঘোষণা করেন।

শনিবার (৩০জুলাই) বিকেলে সাড়ে ৫ টার দিকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত একটি রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন।

উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোখলেছুর রহমান আরো জানান, সংগঠনের মেয়াদ থাকা স্বত্তে¡ও কিভাবে নতুন করে সম্মেলন না হওয়া পর্যন্ত বর্তমান সংগঠনের মেয়াদ বলবৎ থাকবে এবং সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। কিন্তু দুঃখের বিষয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, একটি মহল অনৈতিক, নিয়ম বহির্ভুত ও অবৈধভাবে শ্রমিক লীগের আর একটি আহবায়ক কমিটির নাম দিয়ে সোনারগাঁওয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে যা মোটেও কাম্য নয়। সোনারগাঁওয়ের রাজনীতিকে তারা কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত।

তিনি আরও জানান, বিতর্কিত আহবায়ক কমিটিতে অনেক বিএনপি ও জামাতের লোকজন অন্তর্ভুক্ত করা হয়েছে। রোবায়েত হোসেন শান্তকে আহবায়ক করা হয়েছে সে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী ও দলীয় নির্দেশ অমান্যকারী। সে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী এবং নৌকাকে পরাজিত করার মূল কারীগর।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম রাতুল, সহসভাপতি হারুন অর রশিদ, আঃ মালেক, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এম সাফায়েতউল্লাহ, অর্থ সম্পাদক আলাউদ্দিন, মোগরাপাড়া ইউনিয়নের সভাপতি সুরুজ্জামান প্রধানসহ সংগঠনের অনেক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park