1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রতিদিন ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ গিলে খাচ্ছে অবৈধ ইজিবাইক ও অটোরিক্সা

  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩৩৯ বার পঠিত

প্রান্ত পারভেজ তালুকদার:

বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও রাজধানীসহ সারাদেশে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা।

শুধু ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক সারাদেশে রয়েছে ৪ থেকে ৫ লাখ। আর ঢাকায় আছে প্রায় ১ লক্ষ।

বুয়েটের এক গবেষণা বলছে, একটি রিকশা প্রতিদিন চার্জ বাবদ বিদ্যুৎ খরচ করছে পাঁচ ইউনিট, যা মাসে দাঁড়ায় ১৫০ ইউনিটে। এই বিদ্যুৎ দিয়ে একটি ছোট পরিবার এক মাস চলতে পারে। হিসেবে সারা দেশে দিনে অন্তত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশার পেছনে।

আবার এলাকার গ্যারেজ গুলোতে অটোরিকশা চার্জ দিতে বিদ্যুৎ অফিসের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে মিটার দেওয়া হয়েছে। নামেমাত্র মিটার কিন্তু রাতের আধারে চার্জ দিচ্ছে চোরাই লাইনে।

দেশে বিদ্যুতের এই ঘাটতির দিনেও এসব অবৈধ ব্যাটারি চালিত যান নিয়ে কারো কোনো মাথাব্যাথা নেই।

এসব বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও যথাযথ প্রয়োগ হচ্ছে না।

শুধু বিদ্যুতই না, দুর্ঘটনা বৃদ্ধি ও যানজট তৈরি করছে ব্যাটারিচালিত এই রিকশা। তাই দ্রুত এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের।
বিস্তারিত আসছে অনুসন্ধানী প্রতিবেদনে……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park