1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সকালের যেসব বদ অভ্যাস আজই ত্যাগ করতে হবে

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৮৫৫ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক:-

প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমরা অভ্যাস হিসাবে কিছু কাজ করি যা মোটেই ইতিবাচক কিছু নয়। এই বদ অভ্যাসগুলো আমাদের ধীর, নেতিবাচক করে তোলে এবং সেকারণে আমরা ভালোভাবেই প্রভাবিত হই। ধীরে ধীরে আমাদের সেসব বদ অভ্যাস বাড়ির লোকেদের বিরক্তির কারণ হয়ে ওঠে, আমাদের কাজের বারোটা বাজায় এবং কিছুই ভালো হয় না। তাই দিনের শুরুটি সুন্দর করার জন্য সকালের এই ৫ বদ অভ্যাস ত্যাগ করুন এবং একটি উদ্যমী দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন-

সকালে উঠেই ফোনের স্ক্রিনে চোখ : আজকাল আমরা যখন ঘুম থেকে উঠি তখন প্রথম যে কাজটি করি তা হলো, আমাদের ফোনের স্ক্রিনের দিকে তাকানো। এটি সবচেয়ে খারাপ অভ্যাস যা আমাদের চোখকে প্রভাবিত করে। এটি আমাদের উত্পাদনশীলতা কমিয়ে দেয়। সুতরাং এর পরিবর্তে ঘুম থেকে উঠুন, একগ্লাস হালকা গরম পানি পান করুন, মুখ ধুয়ে নিন, বারন্দায় বা জানালায় দাঁড়ান বা বসুন এবং তাজা বাতাসে শ্বাস নিন। নিজের জন্য এক বা দুই ঘণ্টা রাখুন এবং তারপরে ফোন, সোশ্যাল মিডিয়া, আপনার মেইল ​​ইত্যাদি দেখুন।

সকালের নাস্তা না খাওয়া : সকালের নাস্তায় কিছু না খেয়ে দীর্ঘ সময় খালি পেটে থাকা। তারপর কফি বা চা খাওয়ার বদ অভ্যাস অনেকেরই আছে। আপনার দিন শুরু করার জন্য একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ডিম, একটি টোস্ট বা একটি ওটমিল, কিছু তাজা ফল ইত্যাদি দিয়ে সকালের নাস্তা করুন।

গোসল না করা : সকালে উঠে গোসল করলে তা আপনাকে একটি সতেজ ও সুন্দর দিন শুরু করার অনুভূতি দেয়। এতে কাজে মনোযোগীও হওয়া যায় সহজে। গোসল আমাদের শরীরে ভালো হরমোন নিঃসরণ করে এবং আমাদেরকে উচ্চ কর্মক্ষমতার শক্তি দিয়ে প্রস্তুত করে। তাই দিনের শুরুতে গোসল না করার অভ্যাস থাকলে তা বাদ দিন।

দেরি করে ওঠা : সকাল সকাল ঘুম থেকে উঠে দিনের সবকিছুর পরিকল্পনা করে নিন এবং তারপরে সেই অনুযায়ী কাজ করুন। যদি এটি ছুটির দিনও হয়, তবু অলসতা করবেন না। কেনাকাটার কাজ থাকলে ছুটির দিনে সেরে নিতে পারেন। পরিকল্পনায় দেরি করবেন না, এটি কখনই ফলপ্রসূ হয় না। গাছপালায় পানি দিন বা ঘর, ফ্রিজ পরিষ্কার করুন, যদি আপনার বাইরে যাওয়ার আগে সময় থাকে।

নেতিবাচক চিন্তা : ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে জীবনের নেতিবাচক জিনিসগুলো কখনই ভাববেন না। প্রার্থনা করুন বা নিজেকে ইতিবাচক কিছু বলুন। আপনার জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন, আপনার সৌভাগের ওপর আস্থা রাখুন এবং আশাবাদী হোন। নেতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করলে তা আপনাকে শুধু হতাশই করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park