1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

করোনায় কমেছে মৃত্যু হার

  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৩১ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবশেষ ২৯ জুন করোনায় মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জনে এবং মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৩০ জন।

শনিবার (১৬ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন। মৃতদের ৪ জন পুরুষ এবং ১ জন নারী। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৬৫৭ জন এবং নারী ১০ হাজার ৫৭৩ জন। মৃতরা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এবং সবাই হাসপাতালে মারা গেছেন।

গত বছরের ৫ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬১টি আরটি-পিসিআর, ৫৭টি জিন-এক্সপার্ট এবং ৬৬২টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৮৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ২৪৭টি। নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৩৫১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৮১২টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park