1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মেঘনা ইকোনমিক জোনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিপরদী এলাকায় মেঘনা ইন্ড্রাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি কার্টন তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট কাজ করছে।

সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ওই কারখানায় আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল পৌনে ৮ টার দিকে সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৩টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য এখনই বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park