1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মিডিয়া ফেলোশীপ পুরষ্কার পেলেন সোনারগাঁওয়ের সাংবাদিক রবিউল হুসাইন

  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

সংস্কৃতি মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক প্রবর্তিত মিডিয়া ফেলোশীপ পুরষ্কার-২০২২ পেয়েছেন সোনারগাঁয়ের বিশিষ্ট লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরীতে তিনি এ পুরষ্কার পেয়েছেন। পুরষ্কারের অর্থমূল্য একলক্ষ টাকা।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার পুরষ্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্ররষ্কার প্রদান করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক মো. রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রবর্তিত মিডিয়া ফেলোশীপ পুরষ্কার-২০২২ এর জন্য এবছর প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার দুইজন সাংবাদিককে নির্বাচিত করা হয়। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরীতে এ পুরষ্কার পেয়েছেন সোনারগাঁয়ের রবিউল হুসাইন।
ইলেক্টনিক্স মিডিয়া ক্যাটাগরীতে পুরষ্কার পেয়েছেন বেসরকারী স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজ এর রির্পোটার তাহমিনা সাদেক।
রবিউল হুসাইন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ‘চারদিক’ নামে একটি গবেষনাধর্মী সাময়িকীর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
মিডিয়া ফেলোশীপ পুরষ্কার ছাড়াও ওই অনুষ্ঠানে শখের হাঁিড় শিল্পী শ্রী সুশান্ত কুমার পালকে শিল্পাচার্য জয়নুল আবেদীন আজীবন সম্মাননা ২০২২, মিলন হোসেন( রূপার অলংকার শিল্পী), পারভিন আক্তার (সৃজনী কাঁথার শিল্পী) ও শ্রী দেখন বালা বমর্ণ ( আলপনা শিল্পী) কে লোক ও কারুশিল্প পদক ২০২১ এবং তরূণ কুমার পাল ( ক্রাফস ভিলেজেস লিঃ) ও আফসানা আসিফ( এসিক্স) কে কারুশিল্প উদ্যোক্তা পুরষ্কার ২০২২ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park