1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

এক সঙ্গে তিন সন্তান জন্মের পর নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী এনি বেগম (২৪)। তিন সন্তানের মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে।

রোববার (১৯ জুন) বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু গণমাধ্যম কে বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নাম করণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে। একজনের নাম রাখা হয় ‘স্বপ্ন’ বাকি দুই জনের নাম রাখা হয় ‘পদ্মা’ ও ‘সেতু’। বর্তমানে মা ও সন্তানেরা সুস্থ আছেন।

শুক্রবার (১৮ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে জন্ম হয় এক ছেলে ও দুই মেয়ের।

ডা. বেনজির হক পান্না বলেন, শুক্রবার সকালে এনিকে ক্লিনিকে ভর্তি করা হয়। জরুরি ভিত্তিতে এনিকে অস্ত্রোপাচার কক্ষে নিয়ে গেলে সিজারের মাধ্যমে  তার দুটি কন্যাসন্তান ও একটি পুত্র সন্তানের জন্ম হয়। নবজাতক দুই মেয়ে ও এক ছেলে সুস্থ আছে। তাদের মা এনিও সুস্থ আছেন।

তিনি আরও বলেন, এনি শুরু থেকেই তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন। মা ও সন্তানদের কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু পেশেন্টের তাগিতে সিজার করতে হয়েছে। তাদের পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে। এখন এক সঙ্গে তিন সন্তান পেয়ে সবাই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park