1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নৌকা প্রার্থী সোহাগ রনিকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বাবু জয়ী

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে নৌকা প্রার্থীকে পরাজিত করে ১১৩২ ভোটে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবু।
বুধবার ( ১৫ জুন) সন্ধ্যায় বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামীলীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী শাহ মোঃ সোহাগ রনিকে পরাজিত করে তৃতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছেন।

এ ইউনিয়নের মোট ১২টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, সোহাগ রনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৭ ভোট ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ পেয়েছেন ৮ হাজার ৩৯৯ ভোট।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। তবে আওয়ামীলীগ প্রার্থী শাহ মো. সোহাগ রনি ও স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুর মধ্যে মূল প্রতিদ্বন্ধিতা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জয়ের পর আরিফ মাসুদ জানান, আমি জনগনের অনুরোধে প্রার্থী হয়েছি। এ জয় মোগরাপাড়া ইউনিয়নের জনগনের। এ জয় আমার ইউনিয়নবাসীকে উৎস্বর্গ করলাম।

সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। কোথাও কোন অভিযোগ পাইনি। ইভিএম এখানে অনেকের কাছে নতুন হওয়াতে ও অনেকের হাতের ছাপ না মেলায় কিছুটা ধীরগতি ছিল বলে জানিয়েছেন। এতে কোন সমস্যা হয়নি। ইভিএমে কারচুপির কোন সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park