1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় স্কুলছাত্র আটক

  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২১৩ বার পঠিত

নিউজ ডেস্ক:-

নওগাঁর মহাদেবপুরে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় পল্লব কুমার মোহন্ত নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ জুন) রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত স্কুলছাত্রকে থানায় নিয়ে আসে।

আটক পল্লব কুমার মোহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের পরিমল কুমার মহন্তের ছেলে। পল্লব কুমার মোহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, দু’দিন আগে পল্লব কুমার মোহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) কে কটূক্তি করে ফেসবুকে একটি ভিডিওতে মন্তব্য করে। তার কটূক্তিপূর্ণ মন্তব্য ফেসবুকে ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাসহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে ও পল্লব কুমার মোহন্তকে গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম উদ্দিন মাহমুদ জানান, আটক পল্লব কুমার মোহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রবিবার (১২ জুন) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান মিলন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে অভিযুক্ত স্কুলছাত্রকে আটকের বিষয়টি নিশ্চিত করে সকলকে আইনের প্রতি আস্থা রাখতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park