1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে তানভির পেপার মিলে এক শ্রমিকের মৃত্যু

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী এলাকায় তানভীর পেপার মিলসে শাকিল আহমেদ (১৭) নামে একজন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১১ জুন) সন্ধ্যা ৬ ঘটিকায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তানভীর পেপার মিলসের পাল্প মেশিনের ভিতরে পরলে প্রায় ২ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়৷

নিহত শাকিল রংপুর জেলার কাউনিয়া থানার আরাজিয়া হরিশ্বর গ্রামের সুরুজ্জামানের ছেলে। সে ঝাউচর এলাকায় মকবুলের বাড়ির ভাড়াটিয়া।

তানভীর পেপার মিলসের কন্ট্রাক্টর দেলোয়ার হোসেন বলেন, শাকিল আহমেদ (১৭) আমার দায়িত্বে তানভীর পেপার মিলে কাজ করতেন। আজ অসাবধানতা বশত পাল্প মেশিনে পরে নিহত হয়েছে। পরে আমরা মেশিনের অপারেটরদের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

শাকিলের দুলাভাই জানান, আমরা দূর্ঘটনার খবর পেয়ে তানভীর পেপার মিলের গেটে আসলে সিকিউরিটি গার্ড আমাকে শাকিলের মৃত্যুর ঘটনা গোপন করে এবং আমাকে লাশ নিতে ভিতরে ডুকতে বাঁধা দেয়। গণমাধ্যম কর্মীরা আসলে তাদের মাধ্যমে আমি ভিতরে ডুকে ঘটনার বিস্তারিত জানতে পারি। আমরা এখনো লাশ বুঝে পাইনি।

সোনারগাঁ থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনা এইমাত্র জানলাম লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনি পুলিশ পাঠাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park