1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আসন্ন মোগরাপাড়া নির্বাচনে নৌকাকে জয়ী করতে আহবায়ক কমিটির একাত্মতা প্রকাশ

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জরুরি যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ জুন) শনিবার বিকেলে সোনারগাঁও পৌরসভার দীঘিরপাড় এলাকায় অবস্থিত সোনারগাঁ রয়েল রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার, যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ডা.আবু জাফর চৌধুরী বিরু। এসময় আরো উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, আহ্বায়ক সদস্য আশরাফুজ্জামান, রফিকুর ইসলাম নান্নু, মোস্তাফিজুর রহমান মাসুম, নাসরিন সুলতানা ঝরা, গাজী মজিবুর রহমান,এস এম জাহাঙ্গীর, মাসুদ রানা মানিক, আলী হায়দার, আবু খাঁন , গাজী সিদ্দিক মোল্লা, মো.ইসহাক মিয়া, সবুর খান, মৎস্যজীবী লীগের সভাপতি কাইউম, রবিন প্রমুখ।

সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে আগামী ১৫ই জুন মোগড়াপাড়া ইউনিয়নে নৌকা প্রতিককে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সমর্থন করা ও বিজয়ের লক্ষ্যে এক সাথে মাঠে কাজ করা এবং ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাঁকজমক অনুষ্ঠান ও ২৫ জুন পদ্মা সেতু উদ্ধোধন অনুষ্ঠান প্রজেক্টরে মাধ্যমে সকলের অংশ গ্রহন আনন্দ র্যালীতে সবাইকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park