1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সীতাকুন্ডে অগ্নিকান্ডে আহতদের সহযোগিতায় সোনারগাঁওয়ে স্বেচ্ছায় রক্তদান

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ আহতদের রক্ত দিয়ে সহযোগীতা করার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

“মুমূর্ষু রুগীদের জীবন বাঁচাতে” স্লোগানকেসামনে রেখে বুধবার সকালে রক্তদান কর্মসূচী বদরুন্নেসা কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি নাসরিন সুলতানা ঝরার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান কর্মসূচীতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী অনুষ্ঠানের উদ্ধোধন ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তার বক্তব্যে বলেন, শীতাকুন্ডে ভয়াবহ অগ্নকিকান্ডে আহতদের পাশে দাড়াতে আজকের এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অবশ্যই প্রশংসনীয়। তিনি বলেন, মানুষের কল্যানে কাজ করতে পারলেই প্রকৃত সুখী হওয়া যায়। এসময় তিনি দলমত নির্বিশেষে সকলকে মানব কল্যাণে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসিমা আক্তার পলি, রুনা আক্তার, জাকিয়া সুলতানা শিখা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন প্রধান,মাসুম বিল্লাহ, আলমচাঁন ও কবির হোসেনসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park