1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গতকাল রোববার বিকেলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন পাঠ, আলোচনা সভা, বস্ত্র ও খাবার বিতরনের আয়োজন করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য শাহ আলম মুকুল।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম। বিশেষ বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।

সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাজী নাসির উদ্দিন ও সিনি. যুগ্ন আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা হারুন অর রশীদ, শহীদুর রহমান স্বপন, নুরে-এ-ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, আশরাফ প্রধান, ছাত্রদল নেতা মশিউর রহমান শান্ত, জাকারিয়া ভূঁইয়া, মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সাখাওয়াত হোসেন, জাকারিয়া সালেহ স্বপন, জি,এস শাহআলম, ফারুক আহমেদ, মোশারফ হোসেন, তাতীদলের সিনিয়র সহ-সম্পাদক হাজী রুহুল আমিন ও সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবুসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park