1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

এসপি জায়েদুল আলমের পদোন্নতিতে এমপি খোকার অভিনন্দন

  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।

মোহাম্মদ জায়েদুল আলমের দক্ষতা ও সততার প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।

গত বৃহস্পতিবার (২ জুন) নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, পিপিএম (বার) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে ৭৩ জন কর্মকর্তার পদোন্নতি বিষয়ক পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে পুলিশ সুপার হয়ে যোগদান করেন মোহাম্মদ জায়েদুল আলম। চাকরি জীবনে তিনি অনেকগুলো পুরষ্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রাষ্ট্রপতি পুলিশ পদক দুই বার, আইজি ব্যাজ পাঁচ বার, জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক।

মোহাম্মদ জায়েদুল আলম এর নারায়ণগঞ্জে আসার পর থেকে প্রতিটি থানার আইন আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এছাড়া প্রতিটি থানার অবকাঠামো উন্নয়ন, পুলিশ বাহিনীর সদস্যদের থাকার বাসস্থানের উন্নয়নসহ নারায়ণগঞ্জের প্রতিটি ফাঁড়িকে সুসজ্জিত ও আধুনিক ভাবে ব্যাপক পরিবর্তন আনেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park