1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জে ১৭ নং ওয়ার্ডের জল্লারপাড় লেকপাড় এলাকা থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস। নিহতরা হলেন-নগরীর পশ্চিম দেওভোগ মাদ্রাসা এলাকার ইকবাল হোসেনের ছেলে ইমতিয়াজ (১৩) ও একই এলাকার জাকির হোসেনের ছেলে মিহাদ (১৪)। তারা পশ্চিম দেওভোগ মাদ্রাসার শিক্ষার্থী।

শুক্রবার (৩ জুন) বিকেলে সিটি করপোরেশনের জল্লারপাড় লেকপাড় এলাকা থেকে শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করা হয়।

আত্মীয় স্বজনদের সূত্রে জানা যায়, দুপুরে ইমতিয়াজ ও মিহাদ সিটি করপোরেশনের লেকে গোসল করতে নেমেছিল। এরপর আর তাদের খোঁজ মেলেনি। পরে একজনের মরদেহ ভেসে উঠে এবং ফায়ার সার্ভিস তল্লাশি করে অপরজনের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, জুম্মার নামাজের আগে দুই কিশোর লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রায় এক ঘন্টা পরে মিহাদের লাশ পানিতে ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্বিতীয় কিশোরের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park