1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : ভিপি বাদল

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুন) বিকেলে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল।

এসময় তিনি বলেন, নৌকার বিপক্ষে নির্বাচন করে কোন উন্নয়ন করতে পারবে না। তিনি আরও বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উপ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নছির আহমেদ, সোনারগাঁও পৌরসভা মেয়র প্রার্থী ছগির আহমেদ ছগির, ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park