1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিতকালে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় চৈতী কম্পোজিট গার্মেন্টসের সামনে থেকে সংঘবদ্ধ ওই ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সোনারগাঁও থানার গোয়ালদী এলাকার শহীদের ছেলে কাউছার (২৩), কাদিরগঞ্জ প্রতাপনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শরীফ (২৫), এনায়েত উল্লার ছেলে জসিম (২৩), গোয়ালদী এলাকার জামালের বাড়ীর ভাড়াটিয়া সোনাইমিয়ার ছেলে শোবেল মিয়া (২৮), প্রেমের বাজার এলাকার জয়নালের ছেলে সানি (১৯), গোয়ালদী এলাকার জামালের ছেলে বিজয় (২৪), মসুরা কান্দা এলাকার শাহ আলমের ছেলে জুয়েল(১৯), নীলকান্দা নামাপাড়া এলাকার ইসমাইলের ছেলে নজির ইসলাম (২০), ও হামছাদী এলাকার হযরত আলীর ছেলে রকি (২৫)।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই মাসুদ রানা, এসআই মিজানুর রহমান সজীব, এএসআই মজিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৯জন সদস্যকে গ্রেফতার করে। এ সময় ডাকাতদের ব্যবহৃত নীল রংয়ের একটি পিকআপ ভ্যান ও ১টি ধারালো তালোয়ার, ২টি ছেনা, ১টি কাটার, ১টি চাপাতি, ৮টি মোবাইল জব্দ করা হয়।
ওসি মোহাম্মদ হাফিজুর রহমান আরো জানান, গ্রেফতারকৃতরা কুরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতরা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান দিয়ে ডাকাতি করার চেষ্টা করছিলো। এ ঘটনায় মামালা দায়ের করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park