1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কাগজপত্র না থাকায় সোনারগাঁওয়ের ৬ ক্লিনিক সিলগালা

  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশের পর নারায়ণগেঞ্জর সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় বেসরকারী ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬টি ক্লিনিক সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

সোমবার (৩০মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়গনিস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬টি ক্লিনিককে সিলগালা করা হয়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হকের নেতৃত্বে ক্লিনিকগুলো সিলগালা করা হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হান জানান, উপজেলার বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোগরাপাড়া চৌরাস্তার গ্রিনলাইফ হাসপাতাল, মাল্টিকেয়ার, ইসলামী ডায়গনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়। এছাড়া সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাসন্ট্যান্ড এলাকার আল সাফা, আল তাহাহ ও বারদী মর্ডান ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সিলগালা করা হয়। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হানসহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park