1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাংবাদিক মশিউরের ওপর সন্ত্রাসী হামলা

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মশিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।ম

ঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমানকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতে তার ছোট ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিংমলের সামনে তাদের বহন করা অটোরিকশা জ্যামে আটকে থাকে। এক পর্যায়ে হাবিবপুর গ্রামের লিটুর ছেলে কিশোর গ্যাংয়ের লিডার অন্তুুর নেতৃত্বে ৭-৮জনের একটি দল চারটি মোটরসাইকেলযোগে উল্টো পথে এসে অটোরিকশা গতিরোধ করে অশ্লীল ভাষায় অঙ্গিভঙ্গি করে ছাত্রীদের উক্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে মশিউর রহমান উক্ত্যক্ত করা ও উল্টোপথে এসে গতিরোধের বিষয়টি জানতে চাইলে তাকে টেনে হেচড়ে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তিনি পার্শ্ববর্তী মার্কেটে গিয়ে আশ্রয় নিলে তাকে সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাংবাদিক মশিউর রহমান বলেন, কয়েকজন অচেনা যুবক চারটি মোটরসাইকেল যোগে এসে ছাত্রীদের উক্ত্যক্ত করছিল। তাদের বাধা দেওয়ায় আমাকে পিটিয়ে আহত করে। পরে গ্যাংয়ের লিডার লিটুর ছেলে অন্তু বলে জানতে পারি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোট ভাই বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park