1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ২৫ জুন

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

অবশেষে উম্মুক্ত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর। আগামী ২৫ জুন সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন। আর এ সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে গণভবনের সামনে এক ব্রিফিংয়ে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী নামকরণের কাগজে স্বাক্ষর করেননি। তিনি বলেছেন পদ্মাসেতু ‍পদ্মানদীর নামেই হবে।’

 

এর আগে পদ্মাসেতুর নামকরণ ও উদ্বোধন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন ওবায়দুল কাদের। আলোচনা শেষে গণভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সামারি (সার সংক্ষেপ) দিয়েছিলাম। একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি, যেখানে তিনি ২৫ জুন তারিখ লিখে সই করেছেন।’

‘আরেকটি সামারি ছিল পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার। সেটিতে তিনি সই করেননি। তিনি বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামে হবে। এখানে কারও নাম থাকার দরকার নেই’—যোগ করেন সেতুমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park