1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জুতা পায়ে শহীদ মিনারে ইউপি মেম্বার আবু তাহের আনন্দ উদযাপন, নিন্দার ঝড়

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৬৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৫ বারের মেম্বার আবু তাহেরের বিরুদ্ধে শহীদ মিনারে জুতা পায়ে নেতাকর্মী ও সমর্থকদের কে নিয়ে আনন্দ উল্লাস করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৬ মে) উপজেলা নির্বাচন কমিশন অফিসে নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থী মো. আবু তাহের তার মনোনয়ন জমা দেয়ার পর এলাকার সমর্থকদের কে নিয়ে সোনারগাঁ উপজেলা পরিষদের শহীদ মিনারে জুতা পায়ে উঠে ফটোসেশন করতে দেখা যায় আবু তাহের মেম্বারকে।
মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ২৮শত ভোটারের এলাকায় দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে ছিলেন ৬০ বছর বয়সী এই প্রবীণ। কামারগাও, মাদবপুর, ভৈরবদি, সুকুরদি, উলুকান্দা, মুকতিশপুর, বাগলপুর এলাকার অনেকেই জানিয়েছেন বয়স বাড়ার সাথে সাথে আবু তাহের মেম্বারের জ্ঞান-বুদ্ধি লোপ পেয়েছে। তাই এই ধরনের কর্মকাণ্ড করে আলোচনায় আসতে চাইছে। এলাকায় নতুন নেতৃত্ব আসলে মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসী উপকৃত হবে। আমরা শহীদ মিনারে জুতা পায়ে উঠে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের অপমানের তীব্র নিন্দা জানাই।
এদিকে গতকাল ফেসবুকে আবু তাহের মেম্বারের জুতা পায়ে শহীদ মিনারে উল্লাসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর সমালোচনার ঝড় বইছে৷ তীব্র নিন্দা ও ক্ষোভে তার বিচার দাবি করেছেন অনেকেই।
এই বিষয়ে আবু তাহের বলেন, শহীদ মিনারে জুতা পায়ে উঠা যায় না এটা আমার জানা ছিল না। আমাদের সাথে যারা ছিল তারা কেউ আমাকে এই বিষয় জানায়নি। আমাদের বড় ধরনের ভুল হয়ে গেছে।
উল্লেখ্য যে, মামলা জনিত কারণে আটকে থাকার পর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৫জুন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park