1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে হাসনাত পরিবারের হয়ে রাজনীতি করেছি: সোহাগ রনি

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনিত চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি বলেছেন, অতীতে হাসনাত পরিবারের হয়ে রাজনীতি করেছি, ভবিষতেও হাসনাত পরিবারের হয়েই রাজনীতি করবো। আমি হাসনাত পরিবারেই থাকবো।

আমি আমার নেতা প্রয়াত মোশারফ হোসেন ভাইয়ের হাত ধরে রাজনীতি করেছি। তাই এই পরিবারের অবদান আমি ভুলে যাইনি, ভুলবোনা। মহান আল্লাহতাআলা যদি আমাকে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কবুল করেন তাহলে চেয়ারম্যানের চেয়ারটি থাকবে আরিফ মাসুদ বাবু ভাইয়ের।

তিনি আরও বলেন, হাসনাত পরিবারের হয়ে রাজনীতি করেছি, হাসনাত পরিবারেই থাকবো! বাবু ভাই আমাকে সকল বিষয়ে পরামর্শদিবেন এবং আমি তার পরামর্শেকাজ করবো।

শনিবার (১৪ মে ) দুপুরে নৌকার প্রার্থী হাজী সোহাগ রনি ফুল দিয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদে গিয়ে বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুকে শুভেচ্ছা জানাতে যান। এ সময় তিনি নৌকার প্রার্থী হিসেবে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর সমর্থন, দোয়া ও সহযোগীতা কামনা করেন।

এর আগে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার হাসনাত পরিবারের প্রয়াত সদস্য আবুল হাসনাত, মোশারফ হোসেন ও প্রয়াত মোবারক হোসেনের কবর জিয়ারত করে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park