1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বৈদ্যুতিক তার বোঝাই কনটেইনারে আগুন 

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৯৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:-
ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে বৈদ্যুতিক তার বোঝাই কনটেইনারে আগুন লেগে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বুধবার (১১ মে) বিকেল ৪ ঘটিকায় সোনারগাঁ উপজেলার ললাটি অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় মহাসড়কের বৈদ্যুতিক তার বোঝাই কুষ্টিয়া-ট ১১-০৬৭০ নামে কনটেইনারে আগুন লাগলে মুহুর্তের মধ্যে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে। মহাসড়কে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সোনারগাঁ শাখার দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক হাসিব আকন্দ দিপু জানান, বৈদ্যুতিক তার ও প্যাকেজিং প্রোডাক্ট বুঝাই কনটেইনারে আগুন লাগার পর রাস্তার পাশে গ্যাস লাইনের লিকেজ থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পরে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি আরো বলেন, আগুন লাগার পর গাড়ির ড্রাইভার পালিয়ে যাওয়ায় গাড়ির মালিক পক্ষের সাথে কথা বলা যায়নি। তবে আনুমানিক ১২-১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park