1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ঈদের ছুটিতে বাড়ি এসে সন্ত্রাসী হামলার শিকার বাবুল

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

ঈদের ছুটিতে বাড়িতে এসে খোরশেদ বাবুল (৪২) নামের এক চাকরিজীবি সন্ত্রাসী জসিম বাহিনীর ধারালো অস্ত্রের হামলায় মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়েছে। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মারাত্মক আহত খোরশেদ বাবুল উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদী মো. রশিদের ছেলে। তিনি ঢাকার সাভারে অবস্থিত এবিসি রেডিমিক্স কোম্পানীতে সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মরত রয়েছেন।
আহত খোরশেদ বাবুলের স্ত্রী মোসাঃ সুলতানা আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঈদের দিন বিকেলে সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামের জসিমের ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী হালিম ও বিল্লালের, নেতৃত্বে শেখ ফরিদ, জসিম, মোজাফ্ফর, আমির হোসেন, হৃদয় ও ফয়সালসহ অজ্ঞাত আরো ৪-৫জনে মিলে ধারালো রামদা ও চাপাতি দিয়ে খোরশেদ বাবুলের উপর হামলা চালায়। এ সময় তার মাথায় শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা করে। এ সময় খোরশেদ বাবুলের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ ঘটনায় বাবুলের স্ত্রী সুলতানা আক্তার বাদি হয়ে সোনারগাঁও থানায় উল্লেখিত সন্ত্রীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাবুলের স্ত্রী মোসাঃ সুলতানা আক্তার আরো জানান, সন্ত্রাসী হালিম ও বিল্লাল বাহিনী এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। তাদের ভয়ে আমিসহ আমার আত্মীয়-স্বজন এলাকা ছাড়া রয়েছি। উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজী, মারামারির মামলা রয়েছে। তাদের আতংকে এলাকার সাধারণ নিরীহ মানুষ জিম্মি হয়ে পরেছে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আহত খোরশেদ বাবুলের হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park