1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে প্রশান্তির আবাসন নির্মাণ প্রতিষ্ঠান’ বিল্ডাপ লিমিটেড”র ইফতার অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

সোনারগাঁয়ে আধুনিক ও উন্নত জীবনধারার প্রত্যয়ে ‘প্রশান্তির নিবাস নির্মাণ’ শ্লোগানে এগিয়ে চলা “বিল্ডাপ লিমিটেড” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ শে এপ্রিল) মোগরাপাড়া চৌরাস্তার আল-মদিনা শপিং মলের দ্বিতীয় তলায় অবস্থিত “কলাপাতা বার্গারের মনোরম পরিবেশে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিল্ডাপ লিমিটেডের চেয়ারম্যান সোনারগাঁয়ের কৃতি সন্তান রিয়াজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফ্যান্সি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,উপজেলার সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, বুলবুল আহমেদ,অগ্রনী ব্যাংকের সোনারগাঁ শাখার ম্যানেজার আলী রেজা, আই.এফ.আই.সি ব্যাংকের ম্যানেজার আবুল বাশার, সোনারগা সেবা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর নুর আলম।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, শিল্পায়নের নগরী সোনারগাঁয়ে এমন একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত হওয়া বিল্ডাপ লিমিটেডকে আমি স্বাগত জানাই। যার মাধ্যমে সোনারগাঁবাসী স্বাচ্ছন্দে ও শতভাগ নিরাপদে তাদের আবাস্থল নির্মাণ করতে পারবে। ইতিমধ্যেই সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় সুনামের সাথে বিল্ডাপ লিমিটেড তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমরা আশাকরি সোনারগাঁয়ে তারা তাদের সুনাম অক্ষুণ্ণ রেখে প্রশান্তির আবাসন নির্মাণপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

অগ্রণী ব্যাংকের ম্যানেজার আলী রেজা জানান, আমি ব্যক্তিগত ভাবে বিল্ডাপ লিমিটেডকে সাধুবাদ জানাই সোনারগাঁয়ে এই সর্বপ্রথম কনস্ট্রাকশন কনসালট্যান্টসি নিয়ে আসা জন্য। আশা করি যাদের জায়গা আছে বাড়ি করার ইচ্ছা আছে কিন্তু সঠিক্ব পরিকল্পনা ও আর্থিক সমস্যার কারনে ইচ্ছে পূরণ হচ্ছে না তাদের ইচ্ছে পূরনে বিল্ডাপ লিমিটেডের সাথে আমাদের ব্যাংক সর্বাধিক সহায়তা করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিল্ডাপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সবুজ আহমেদ, পরিচালক মাসুদুর রহমান, বিল্ডাপ লিমিটেডের নিজস্ব ইঞ্জিনিয়ার সৌরভ হোসেন সহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park