1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নরসিংদীতে জবা টেক্সটাইল মিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নরসিংদীতে জবা টেক্সটাইল মিলের গোডাউনে আগুন লেগে বিপুল পরিমান সুতা পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরের দিকে পৌর শহরের ব্রাহ্মন্দী এলাকার জবা টেক্সটাইল মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, জবা টেক্সটাইল মিলের পেছনের অংশে আগুনের ধোয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সুতার গোডাউন থেকে ধোয়া ও আগুন দেখতে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে নরসিংদী ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা বেশিরভাগ সুতা পুড়ে গেছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নরসিংদী ফায়ার সার্ভিস এর পরিদর্শক জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে নরসিংদীর ৪ টি ও মাধবদীর ১টিসহ মোট ৫ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park