1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

হবিগঞ্জ জেলার ৫ম বারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত মাধবপুর থানার ওসি আঃ রাজ্জাক!

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার ৫ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

শনিবার ০৯এপ্রিল সকালে হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সবার উপস্থিতিতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি সকলের সম্মুখে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার হিসেবে তুলে দিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নিকট।

পরে আরো জানা যায় যে,ফলাফলটি গত মার্চ ২০২২ সনের মাসটি সহ ৫ম বার নির্বাচিত।

এতে আরো জানা যায়, মাধবপুর থানায় যোগদান করার পর থেকে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক মাদক, সন্ত্রাস দমনসহ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন জন্য বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত করেন।

হবিগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।এ সময় তিনি জানান,পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে মার্চ ২০২২ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদের কে পুরস্কৃত করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর), পুলিশ সুপার মাধবপুর চুনারুঘাট সহ জেলার সিঃ অফিসার বৃন্দ উপজেলার বিভিন্ন থানা হতে আসা পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park