1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০

  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনার ২৪ মাইল এলাকায় পাবনা- নগরবাড়ি মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটেছে। এতে কম পক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের পাবনা সদর ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানাযায়,পাবনা- নগরবাড়ি মহা সড়কের ২৪ মাইল নামক স্থানে সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনা গামী সি লাইন ও পাবনা থেকে ছেড়ে আসা কাশিনাথপুর গামী ভলকা বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুই বাসের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানান,রাত থেকেই এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে সড়কের দুই দিক থেকে আসা বাসের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুই বাসের চালক ও যাত্রীরা আহত হয়। এলাকাবাসী দুর্ঘটনা কবলিত দুই বাস ভলকা ও সি লাইন থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে মহাসড়কে যানজট মুক্ত করেন। বাসে আটকে পড়া আহত এক যাত্রীকে উদ্ধার করে।

মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, দুই বাসের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনায় কবলিত দুটি বাস থানা হেফাজতে নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park