1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান

  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ।

শনিবার(১৮ জুলাই) বিকেলে সাদিপুর ইউনিয়নের নানাখী জামিয়া ফারুকিয়া কওমিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উপহার দেন তিনি। একই সাথে ওই এলাকায় এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য মাটির রাস্তা সংস্কার এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজিব বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে কাউসার আহমেদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

​উদ্যোগটির বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ বলেন, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট আমাকে ব্যথিত করত। তাদের পথচলা সহজ করতে আমার সাধ্যমতো এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু করেছি মাত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বদা মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তার সেই দর্শনকে ধারণ করেই আমি আমার এলাকার মানুষের সেবা করতে চাই।

​এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম ও শহিদ সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা, সোহেল রানা, আব্দুল জলিল, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আল-আমিন ভূঁইয়া, দুলাল মাহমুদ, মনির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো: শরীফ, সাবেক সহ-সম্পাদক আলমাছ ও আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নানাখি দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ থেকে শাহজাহানের বাড়ি পর্যন্ত এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাস্তাটি সংস্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে এলাকায় এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park