1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম

  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

প্রতিনিধি: দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হালুয়াপাড়া দশদোনা জিন্নত আলীর দোকান হইতে রশীদ সাহেব এর দোকান পর্যন্ত

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন,ধামগড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম।

স্থানীয়দের উদ্যোগ ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে তিনি ব্যক্তিগত অর্থায়নে তার উদ্যোগে রাস্তার মেরামত কাজ সম্পন্ন করেন। এতে প্রতিদিনের যাতায়াত অনেক সহজ হয়েছে বলে জানান এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় শফিকুল ইসলাম বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। নির্বাচনের জন্য নয়, মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই আমি নিজস্ব অর্থায়নে এই রাস্তার সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “ধামগড় ৩ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। জনগণের সহযোগিতা ও দোয়া পেলে এলাকার সার্বিক উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার চেষ্টা করব। এবং সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন,ধামগড় ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। শফিকুল ইসলামের এই উদ্যোগে তাদের ভোগান্তি অনেকটাই কমেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়নে একইভাবে ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park