
বন্দর প্রতিনিধি:
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া কামনায় করেন।
ধামগড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও বন্দর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.মোমেন ভূঁইয়া।
১৭জুলাই শুক্রবার নিজের এলাকার গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে
জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মোমেন ভুইয়া বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। আগামী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে আপনাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই । আমি আপনাদের এলাকারই সন্তান, আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।আমি আপনাদের সেবা করতে চাই।
ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই, আমি রাস্তাঘাট উন্নয়ন ও শিক্ষা, স্বাস্থ্যসেবা,উনন্নয়ন করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন,গকুলদাসের বাগকেন্দ্রীয় শাহী জামে মসজিদের সভাপতি আবদুল আউয়াল,
তারেক জিয়া পরিষদের ধামগড় ইউনিয়নের সভাপতি শারজাহান,বিএনপি নেতা সোহেল ভুইয়া, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার মুসুল্লি একরাম ও ময়মুরুব্বি গণ উপস্থিত ছিলেন।
Leave a Reply