1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে তিতাসের মোবাইল কোর্ট: তিন চুনা কারখানা উচ্ছেদ, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস ব্যবহার রোধে তিতাস গ্যাসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি অবৈধ চুন কারখানার ছয়টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি রেস্টুরেন্টের ছয়টি অবৈধ গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার (১২ জুলাই ২০২৬) জোনাল বিক্রয় অফিস-সোনারগাঁও (জোবিঅ) কর্তৃক পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনিম সোহানা।অভিযান পরিচালিত হয় সোনারগাঁও উপজেলার পিরোজপুর ও ইছাপাড়া (প্রতাপেরচর) এলাকায়। প্রথম স্পটে পিরোজপুরে মোজাফফর আলী ফাউন্ডেশন এতিমখানার পাশে একটি অবৈধ চুন কারখানার দুটি ভাট্টি এক্সক্যাভেটরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অবৈধ গ্যাস সংযোগ উৎসস্থলে কিলিং করা হয়।
একই এলাকার মায়ের দোয়া হোটেল অ্যান্ড কাচ্চিঘরে থাকা ২৫ সিএফটির ছয়টি অবৈধ গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরবর্তী দুটি স্পটে প্রতাপেরচরে আব্দুল মোনেম সুগার মিলের বিপরীত পাশে এবং সোনারগাঁও সল্ট ইন্ডাস্ট্রিজের বিপরীতে আরও দুটি অবৈধ চুন কারখানার মোট চারটি ভাট্টি ভেঙে ফেলা হয়। এসব স্থানের অবৈধ বিতরণ লাইনও উৎসস্থলে কিলিং/ক্যাপিং করা হয়েছে।অভিযানে ছয়টি স্টার বার্নার, প্রায় ৪০ ফুট এমএস পাইপ এবং প্রায় ১০০ ফুট হোস পাইপ জব্দ ও বিনষ্ট করা হয়।তিতাস গ্যাস সূত্রে জানা যায়, অভিযানে মোট ১২ হাজার ১৫০ ঘনফুট/ঘণ্টা গ্যাসের অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে। অভিযানে কোনো জরিমানা, মামলা বা কারাদণ্ড দেওয়া হয়নি। অভিযানের সময় অবৈধ কারখানাগুলোর মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি স্পটের অবৈধ গ্যাস বিতরণ লাইন উৎসস্থলে কিলিং/ক্যাপিং করে অভিযান শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park